ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় নিখোঁজের দু’দিন পর কৃষকের অর্ধগলিত মৃতদেহ মিললো সেফটি ট্যাংকে


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১০-৮-২০২৩ বিকাল ৫:৫

পাবনায় নিখোঁজের দু’দিন পর কৃষকের মৃতদেহ মিললো সেফটি ট্যাংকে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রামের দড়ি শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাইরুল ইসলামের সেফটি ট্যাংক থেকে আব্দুল কুদ্দুস প্রামাণিক (৫০) নামের ওই কৃষকের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (০৮ আগষ্ট) রাত ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি যাওয়ার পথে নিঁখোজ হন কৃষক কুদ্দুস।
নিহত আব্দুল কুদ্দুস সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রামের শিরহাব প্রামাণিকের ছেলে। তিনি কৃষকের কাজ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি যাওয়ার পথে নিঁখোজ হন কৃষক কুদ্দুস। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান  মেলেনি। 
এ ব্যাপারে পবিরারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজের সাধারন ডায়েরি করেন। 
পরেরদিন সকালে নিখোঁজ কুদ্দুসের বাড়ির সামনে স্যান্ডেল, গামছা ও একটি রশি পাওয়া যায়। বিষয়টি দুবলিয়া পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়।  
অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে পুলিশ সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। 
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, আমার বাবা একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রূপপুর প্রকল্পের কাজে থেকে বাড়ি এসে শুনি বাবা নিখোঁজ হয়েছেন।বাড়ির পাশের জোসনা ও তার স্বামী সায়াম আমার বাবাকে রাতে গামছা পেঁচিয়ে ও রশি দিয়ে বেঁধে হত্যা করে থাকতে পারে ধারণা করছি। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুনসী বলেন, কুদ্দুস ছোটবেলা থেকেই অনেক ভাল মানুষ ছিলেন। কারও সঙ্গে কোন বিরোধে জড়ায়নি। আমরা তার খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করছি।
দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ  উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম  বলেন, নিখোঁজের পরে পরিবারের জিডির আলোকে মৃতদেহের সন্ধান পায় এবং খাইরুল ইসলাম নামের একজনের বাড়ির সেফটি ট্যাংক থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, কিভাবে হত্যা করা হয়েছে এখনো বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত শেষে বিষয়টি বলা যাবে। খুব দ্রুতই রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক জোসনা ও সায়াম নামের এক দম্পতিকে আটক করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির