মধুখালীতে জামিন প্রাপ্ত নেতাকর্মীদের সম্বর্ধনা দিলেন শাহ মোহাম্মদ আবু জাফর
ফরিদপুর মধুখালীতে গত ৩১ শে জুলাই মধুখালী থানা পুলিশ কর্তৃক, মধুখালী উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ২৪জন নেতাকর্মীর নামে ও ৬০/৭০ জন অজ্ঞাত দেখিয়ে বিস্ফোরক মামলা দায়ের করা হয়।
মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও গায়েবী দাবি করে গতকাল ৯ আগস্ট বুধবার ঢাকা হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত ২৩ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে।
আজ ১০ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময়, রেলগেটঅস্থ আবুল মার্কেটে দলের অস্থায়ী কার্যালয়ে
মধুখালী উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত
জামিন প্রাপ্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, আন্তর্জাতিক শ্রমিক নেতা, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, সরকার ভীতু হয়ে নেতাকর্মীর নামে মিথ্যা হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছে ,মামলা দিয়ে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না, মামলা খেয়ে নেতাকর্মীরা আরো বেশি সাহসী হয়েছে । শাহ জাফর আরো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চাপে সরকার এখন দুর্বল হয়ে পরেছে, তাদের পায়ের নিচে মাটি নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়, এ অনুষ্ঠান থেকে।
এছাড়াও শাহ মোহাম্মদ আবু জাফর এই মামলায় আটককৃত ছাত্রনেতা আকরাম হোসেন ও জনির বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পরিবারকে আশ্বস্ত করেন মামলার যত খরচ আছে সকল খরচ দলীয়ভাবে বহন করা হবে, এছারাও জামিনে মুক্ত করানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied