ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ
ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখ্যযোগ্য বিভিন্ন কর্মকান্ড বিষয়ে জুলাই মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়। শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে জেলা পুলিশের পক্ষ থেকে ১৩৮টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৭০৫ টি মামলা দায়ের করা ছাড়াও ৩০ লাখ ৩২ হাজার ৫শ টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। হারানো ২৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩০৫ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১১১ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ৪৪টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ১৫০টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১ হাজার ৪৫১টি পাসপোর্ট ভেরিফিকেশন, ২৮টি চাকুরী ভেরিফিকেশন ও ১৬৭টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়।
এছাড়াও ৩৫টি আলামত নিস্পত্তি, ৫২টি এনইআর, ৫৪টি পিএন্ড এ ও ২টি জেল প্যারেড অনুষ্ঠিত হয়। ১ হাজার ৭২টি দিবা ও রাত্রি কালীন টহল করা হয়। বিভিন্ন মামলায় ২৬০ জন আসামী গ্রেফতার ও ১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬৮ পিস ইয়াবা, ১৪২ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ১ বোতল ভারতীয় ভোটকা, ৩ কেজি ১৮৩ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ