ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

এনআইডিতে মায়ের চেয়ে ছেলে ১৩ বছরের বড়


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৩:১২

মায়ের জন্ম ১৯৫০ সালের ২৬ মার্চ। কিন্তু ছেলের জন্ম ১৯৩৭ সালের ১৯ আগষ্ট। অর্থাৎ, মায়ের ১২ বছর ৭ মাস আগে ছেলের জন্ম। এমনই এক ভূতুড়ে ভূল হয়েছে সিরাজগঞ্জর শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের সন্তোসা গ্রামের মৃত আইয়ুব শেকের ছেলে মো. আব্দুল মালেক শেক এর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডে। পরিচয় হিসেব ধরলে ভুক্তভোগীর মা মোছা. মালেকা খাতুনের চেয়েও প্রায় ১৩ বছর আগে আঃ মালেক শেকের জন্ম যা অসম্ভব হাস্যকর ভূতুরে বলা ছাড়া কোন উপায় নেই।
বর্তমানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু কার্ডে তথ্য ভূল থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে আব্দুল মালেককে। ভূল আইডি কার্ড নিয়ে কোথাও কাজে গেলে কাজে বাধার সম্মুখীনসহ হাসি তামাসার স্বীকার হতে হচ্ছে তাকে।
এমন ভূতুরে ভূলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের বারবার চেষ্টা করেও সফল হননি তিনি। বার বার ব্যার্থ হয়ে আবারও মো. আঃ মালেক শেক তার জাতীয় পরিচয়পত্রে ভূল জন্ম তারিখ ঠিক করার যুদ্ধে নেমেছে। সে লক্ষে তিনি গত বুধবার শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হলফনামা সম্পাদন করেছেন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন জন্মসনদে তার সঠিক জন্ম তারিখ ১৯/০৮/১৯৭৭ লিখিত আছে কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভূল জন্ম তারিখ ১৯/০৮/১৯৩৭ লিখিত হয়েছে যাহা সংশোধন হওয়া আবশ্যক।  
জাতীয় পরিচয়পত্রের ভূলের বিষয়ে আঃ মালেক জানান- জন্ম তারিখ ভূলের জন্য দীর্ঘদিন হলো ভোগান্তি পোহাতে হচ্ছে। বার বার চেষ্টা করেও আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারিনি। আমার জাতীয় পরিচয়পত্রে যে জন্মতারিখ লেখা আছে সে অনুযায়ী বাবা মা’র আগে আমার জন্ম। ভূল আইডি কার্ড নিয়ে কোথাও কাজে গেলে হাসি তামাসার স্বীকার হতে হয় মাঝে মধ্যে। তাই আমি দ্রুত জাতীয় পরিচয়পত্রটি সংশোধন চাই।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রয়োজনীয় কাগজ আদীসহ আবেদন করলে ক্যাটাগরী অনুযায়ী তা সংশোধন করা হবে।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন