বোনকে উত্যাক্ত করার প্রতিবাদ বড় ভাইকে মেরে গুরুত্বর জখম
নগরীর খালিশপুর থানার বাস্তহারা এলাকায় ছোট বোনকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় বড় ভাই তারভীর আহমেদ রিয়াল (২৩) নামে এক যুবককে মেরে গুরুত্বর জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে ওই কিশোরী তার পরিবার বাড়ির বাহিরে যেতে পারছেনা। এ বিষয়টি নিয়ে খালিশপুর বাস্তহারা এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
জানাগেছে, বাস্তহারা ১২ নং রোডের মোঃ জামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া দৃষ্টি প্রতিবন্ধী কামরুল ইসলামের ছোট মেয়ে বাস্তহারা মাদ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রীকে এলাকার বখাটে যুবককরা প্রায় উত্যাক্ত করে। এ ঘটনায় মেয়েটির পিতা দৃষ্টি প্রতিবন্ধী কামরুল ইসলাম কিছুদিন আগে খালিশপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে এলাকার লোকজন ও থানার এক পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি থানায় বসে মিমাংসা হয়।
থানায় অভিযোগ দেয়াকে কেন্দ্র করে ওই বখাটে যুবককরা থেমে থাকেনি। তারা তাদের অপকর্ম (ইভটিজিং) চালিয়ে যেতে থাকে। এ ঘটনায় গত ৮ আগষ্ট রাত সাড়ে ৯ টায় মেয়েটির বড় ভাই রিয়াল বাড়ি ফেরার পথে বাস্তহারায় এলাকায় ওই বখাটে যুবকরা লাঠি, হকিষ্টিক, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধোর করে মারাত্বক জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে রিয়ালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে রিয়ালের পিতা থানায় পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ চিকিৎসার সনদ এনে অভিযোগ দিতে বলেন। এ ব্যাপারে খালিশপুর থানার ওসি মুনিরুল গীয়াস জানান, চিকিৎসা সনদ এনে তাদের মামলা করতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত