৩৪ বস্তা চায়না দুয়ারি ধ্বংস,জালের মালিক ও ‘কুরিয়ার সার্ভিস-২৪ লিমিটেড’কে দেড় লাখ টাকা জরিমানা
পাবনার সাঁথিয়ায় ৩৪ বস্তায় ১৭০টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(১০ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান সেলন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল জব্দ করে ধ্বংস করেন। এ সময় এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় অবৈধ জাল পরিবহনের দায়ে ‘কুরিয়ার সার্ভিস-২৪ লিমিটেড’-এর একটি গাড়ি জব্দ করা হয়। এ সময় জালের মালিক ও ব্যবসায়ী ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের রিপন কুমার হালদারকে ৫০ হাজার ও একই গ্রামের পরেশ চন্দ্র হালদারের ছেলে আশুপদ হালদারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুরিয়ার সার্ভিসের পাবনার বেড়া শাখার প্রতিনিধি মাহমুদুল হাসানের কাছ থেকেও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, অবৈধ জাল পরিবহন ও বিক্রি করার অপরাধে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা জালের দাম প্রায় ৫ লাখ টাকা।
জানা গেছে, কুরিয়ার সার্ভিসের গাড়িতে অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কাশিনাথপুর বাজারে ১০টি চায়না দুয়ারি ও ৩০টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি