ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শোকদিবস ও গ্রেনেড হামলা দিবসে ইবিতে নানামুখী কর্মসূচি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ১:৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস এবং গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষ্যে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্মসূচির মধ্যে ১৪ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম, ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করবেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান। এদিকে হলসমূহে সকাল ৯ টায় পতাকা উত্তোলন করবেন স্ব স্ব হলের প্রভোস্টগণ।

পতাকা উত্তোলন শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে শোক র‌্যালি শুরু হবে। র‌্যালিতে ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রারসহ অনুষদীয় ডিনবৃন্দ এবং বিশ^বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশ নেবেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে শেষ হবে। এরপর সকাল ১০ টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভিসি। এ সময় সেখানে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত থাকবেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হবে। ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় টিএসসিসিতে অনুষ্ঠিত হবে। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের বিদেহী আত্মার শান্তিÍ কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধুর উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হবে বলে জানা গেছে।

এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ১১ টায় প্রশাসন ভবন চত্বর থেকে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর উপস্থিতিতে ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক প্রতিবাদ র‌্যালি বের হবে। র‌্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভিসি। এ সময় তাঁর সাথে থাকবেন প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনাসভা বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ