ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি: মাস শেষে মিলছে না শিক্ষার্থীদের হিসাব


আল জুবায়ের photo আল জুবায়ের
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ৩:১৭

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম যেন টানার কেউ নেই। বছরের ব্যবধানে অধিকাংশ জিনিসপত্রের দাম এখন দ্বিগুণ। এই দামের প্রভাব পড়েছে ঢাকার শিক্ষার্থীদের মেস ও আশেপাশের হোটেলের খাবারের দামে। এ অবস্থায় খরচের হিসেব মিলছে না শিক্ষার্থীদের। প্রতিমাসে নির্ধারিত বাজেটের টাকা দিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। রাজধানীর নিউমার্কেটসহ বিভিন্ন এলাকার বাজারগুলো সরজমিনে ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৭৪ টাকা। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৮৫, লাউ ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, পটল ৬০-৮০ টাকা, মরিচ ২৪০-৩০০ টাকা, আলু ৪০-৪৫ টাকা, ডাল ১৩৫, টমেটো-২১০-২২০, রসুন- ২২০। এদিকে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে এখন লিটার প্রতি ১৬৫-১৮৫  টাকা দরে বিক্রি হচ্ছে। গরিবের মাছ খ্যাত তেলাপিয়া ও পাঙ্গাস এর দামও শিক্ষার্থীদের নাগালের মধ্যে নেই।

ওদিকে হল কিংবা মেসের শিক্ষার্থীদের কাছে ডিম একটি নিত্যদিনের খাবার। উচ্চমূল্যের বিভিন্ন সবজি কিংবা মাছ ও মাংস কিনতে না পেরে অনেক শিক্ষার্থীরই শেষ ভরসা যখন ডিম তখন এই পণ্যটির দামও অস্বাভাবিক বেড়েছে। অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে ডিমের দাম প্রতি ডজন ১৭০ টাকা ছুঁয়েছে। 

ঢাকা কলেজ শিক্ষার্থী মো. নাইম ইসলাম জানান, ক্রমাগত দ্রব্যমূল্যের যা উর্ধ্বগতি ঢাকা শহরে টিকে থাকায় কষ্টকর। আমরা কয়েকজন ছাত্র মিলে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকি। সচরাচর মিলে জনপ্রতি ৭০-৮০ টাকা করে আসত। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের এমন দাম বৃদ্ধি পাওয়ায় মাছ-মাংস খাওয়া কমিয়েও ১০০-১১০ টাকায় মিল হচ্ছে না। এদিকে টিউশনি করে যে টাকা পাই পড়ালেখাসহ অন্যান্য খরচ করে মাসের ২২-২৩ তারিখের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আর মাসের বাকি শেষ দিনগুলো বা টিউশনির বেতন পাওয়া পর্যন্ত দিনগুলো কাটাতে হচ্ছে চরম ভোগান্তিতে।

আবার শহর কিংবা গ্রাম যেখানেই হোক টিউশনিতেও ভাটা পড়েছে। শিক্ষার্থীরা বলছেন, আগের মতো টিউশনি পাচ্ছেন না তারা। আগে যেখানে একজন শিশু শিক্ষার্থী দুজনের কাছে পড়ত, এখন সেখানে একজনের কাছে পড়ছে। অনেকেই পড়ছে পরিবারের কোনো সদস্যের কাছে।

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, খাবার হোটেলগুলোতে খাবারের দাম দিন দিন বেড়েই চলেছে। দোকানীরা বলছে, সব জিনিসপত্রের দাম বাড়ছে বিধায় তাদেরও খাবারের দাম বাড়াতে হচ্ছে। এই বিষয়ে নীলক্ষেত এলাকার এক হোটেল ব্যাবসায়ী  জানান, ‘আমাদের তো কিছু করার নেই। আমরা কি করব, সব জিনিসের দাম বেড়েই চলেছে। কমার কোনো নাম নেই। আমাদেরও তো পরিবার আছে। পেট চালাতে হয়।

জাতীয় ভোক্তা অধিদপ্তর বলছে, আমরা চেষ্টা করছি সবকিছু নিয়ন্ত্রন রাখার, আপনাদেরকে সচেতন থাকতে হবে। যদি কোথাও অনিয়ম দেখেন তাহলে আমাদের হট লাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও যে ব্যক্তি অভিযোগ জানাবেন বা প্রতারিত হয়েছেন সে ২৫% টাকা পাবেন।

এমএসএম / এমএসএম

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

‎১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের