ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বন্যায় বিপর্যস্থ লোহাগাড়ায় দুর্যোগ ব্যাবস্থাপনা ও মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোহাম্মদ এনামুর রহমান


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ৪:৪৭

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যাদুর্গতদের মাঝে দুর্যোগ ব্যাবস্থাপনা ও মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোহাম্মদ এনামুর রহমান মন্ত্রী ত্রাণ বিতরণ করেছেন। ১১ আগস্ট(শুক্রবার)বিকেলে চট্রগ্রামের  লোহাগাড়া উপজেলা পাবলিক হলে লোহাগাড়া উপজেলায় প্রবলবর্ষনে ক্ষতিগ্রস্হদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এছাড়াও তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বন্যায় দুর্গতদের দুঃখ দুর্দশা দেখার জন্য তাদের মাঝে পর্যান্ত সহায়তা বিতরণের জন্য এবং আরো কি লাগবে তা জেনে আসার জন্য।আরো নির্দেশ দিয়েছেন বন্যায় দুর্গতদের দু'হাত খুলে দিতে।যা লাগে তা সংশ্লিষ্ট প্রশাসকের মাধ্যমে জানান আমি ব্যাবস্থা করে দিবো।

চট্রগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফকরুজ্জামানের সভাপতিত্বে ও লোহাগাড়ার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্টিত ত্রাণ বিতরণী অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন তাজুল ইসলাম এম পি, সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম পি,দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মহাপরিচালক মিজানুর রহমান,অতিরিক্ত সচিব একে এম আব্দুল ওয়াদুদ,বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমূখ।

টানা সপ্তাহ ধরে  ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার কবলে পড়ে বিপর্যস্থ হয়ে পড়েছে পুরো লোহাগাড়া। ৯ ইউনিয়নের এমন কোন জায়গা নেই যেখানে বন্যার পানি প্রবাহিত হয়নি। যার কারনে এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট অনেককিছুই ভেঙ্গে পড়েছে। অনেক এলাকায় এখনো পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় দুই শতাধিক বড় বড় মাটির ঘর ভেঙ্গে পড়েছে। এখনো পর্যন্ত অনেক পরিবারে চুলায় আগুন জ্বলছে না। ফলে তীব্র খাবার সংকট দেখা দিয়েছে। মানুষের দেওয়া সাহায্যের উপর নির্ভর হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এখনো অনেক পরিবার বিভিন্ন প্রতিষ্টান বা অন্যের বাড়ীতে আশ্রিত হয়ে আছেন।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর কাছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যােগে ত্রাণ বিতরন করে যাচ্ছে যা  প্রয়োজনের তুলনায় অনেক কম। লোহাগাড়া উপজেলা প্রশাসন হতে ৯ ইউনিয়নে ৫০ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এছাড়াও চট্টগ্রাম -১৫ আসনের সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী উপজেলার বড়হাতিয়া সেনেরহাট বাজারে, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাতকানিয়া ও লোহাগাড়ার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ২ হাজার ৫শ প্যাকেট শুকনো খাবার পাঠিয়েছেন। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকেও কিছু পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। 
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন রকিও কিছু পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান