ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৩ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৩ বিকাল ৫:০

নানা আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হলো স্প্রিং ২০২৩ সেমিস্টারের ক্লাব ফেয়ার।
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গ্রীনরোডে ক্লাব ফেয়ারের আয়োজন করে ইউএপি’র ছাত্র কল্যাণ অধিদপ্তর। ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান যৌথভাবে ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
নবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে সেমিস্টারের শুরুতে ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়।
এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক মুন্সী মাহবুবুর রহমান, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহরিয়ার আনাম।
উদ্বোধন শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। এ সময় ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে বিচারকমণ্ডলীর দেয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে ৩টি ক্লাবকে সেরা স্টলের পুরস্কার তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ছাত্র-কল্যাণ অধিদপ্তর এ আয়োজনে উপস্থিত হয়ে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য অভিনেতা জনাব ফজলুর রহমান বাবুকে বিশেষভাবে ধন্যবাদজ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ