ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় জামায়াতের ১৩ নেতাকর্মী আটক


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১২-৮-২০২৩ রাত ৮:৩৪

পুলিশ পাবনার ফরিদপুর উপজেলা থেকে কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান ও ফরিদপুর উপজেলা আমীর আবু তালেবসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনওয়ারী নগর ফরিদপুর বাজারের সাজ্জাদ হাজীর  দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককতৃরা হলেন-কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান, ফরিদপুর উপজেলা জামায়াতের আমীর আবু তালেব, জামায়াত কর্মী ইসমাইল হোসেন, ফরিদুল ইসলাম মুকুল, কামরুজ্জামান, আফজাল হোসেন, কাউসার হোসেন, হেলাল বিশ্বাস, আব্দুল মোমিন, মাওলানা আব্দুল হামিদ, রাসেল হোসেন ও মাওলানা ওমর ফারুক।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,‘সাজ্জাদ হাজীর দোকানে ‘সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ড করার জন্য গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
তবে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ ইকবাল হুসাইন বলেন,‘বাজারে আমাদের এক কর্মীর ওষুধের দোকানে বসে একটি কুরআন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করছিল। এসময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে। আমাদের জেলা বা কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না; তা’হলে নাশকতা কেন করতে যাবে? আর জামায়াতে ইসলামী কোনো নাশকতায় বিশ্বাস করে না। আশা করি- আটকৃতদের দ্রুত মুক্তি দিয়ে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা জানাবে।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির