শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে সরকার- পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে। সড়ক ও রেলপথের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু ও শিক্ষার হার বৃদ্ধি করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। সরকারের বিশেষ উদ্যোগের ফলে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে স্মার্ট নাগরিকের প্রয়োজন। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হতে হবে। বড়লেখা ও জুড়ী সহ সারাদেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ও প্রতিষ্ঠাতা সদস্য সভাপতি এডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আরেফিন খান, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া এবং হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান বেলাল, শিক্ষানুরাগী সদস্য ও মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখর উদ্দিন প্রমুখ।
এছাড়াও, পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন