বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বিশাল মহিলা সমাবেশ করলেন মাহমুদা বেগম কৃক
মধুখালীতে এযাবৎকালের সেরা মহিলা সমাবেশ করলেন মাহমুদা বেগম কৃক। ফরিদপুরের মধুখালীতে ১২ ই আগষ্ট শনিবার বেলা ৩টায় আখচাষী কল্যান ভবনের সামনে, উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের নারীদের উপস্থিতিতে বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাধারানী ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদা বেগম কৃক। কৃক তার বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ইতিহাস ঐতিহ্য ও নারী জাগরণে তার অবদানের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ছিলেন বঙ্গবন্ধুর প্রতিটি সাফল্যের পেছনের চাবিকাঠি।
অনুষ্ঠানে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, ফরিদপুর জেলা পরিষদের সদস্য জেসমিন নাহার আলপনা। এছাড়া আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবির উদ্দিন শেখ সাব্বির, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান মোল্লা মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, রায়পুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সামিরা খাতুন, মোছাঃ মরিয়ম আক্তার, সংরক্ষিত মহিলা মেম্বার রায়পুর ইউনিয়ন পরিষদ, সাথী সুলতানা সংরক্ষিত মহিলা মেম্বার রায়পুর ইউনিয়ন পরিষদ,সহ অনেকে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied