কুতুবদিয়ায় গর্তে পড়ে শিশুর মৃত্যু, দেখেও উদ্ধার করেনি পথচারী
কক্সবাজারের কুতুবদিয়ায় পানির গর্তে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় একজন মোটরসাইকেল আরোহী শিশুটিকে ডুবতে দেখেও উদ্ধার করেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে। সে ওই গ্রামের কালাইয়া পাড়ার আমিনের ছেলে। তার নাম জিসাদ।
স্থানীয় এমইউপি তৌহিদুল ইসলাম জানান, একটি পাঞ্জেগানা মসজিদের মাঠ ভরাট করার জন্য ওই গর্ত খুঁড়ে মাটি নেয়া হয়েছে। টানা বৃষ্টিতে গর্তগুলো পানিতে ডুবে গেছে। শিশুটি গর্তে কিভাবে পরেছে কেউই দেখতে পায়নি।
তবে স্থানীয়রা বলেছেন, একজন মোটরসাইকেল আরোহী শিশুটির বাঁচার আকুতি দেখেও সাড়া দেয়নি। শিশুটির মা এসে শিশুটি উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইবা শিশুটিকে দেখে মারা গেছে বলে জানান।
এমএসএম / এমএসএম
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
Link Copied