বেপরোয়া প্রকৌশলী শামীম: ঘুষের টাকা ফেরত চাওয়ায় এবার পেটালেন বিদ্যুৎ কর্মীকে
এবার মৌলভীবাজার জেলার জুড়ীতে কর্মরত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির উপ- সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমের বিরুদ্ধে এক ইলেকট্রিশিয়ানকে পেটানোর অভিযোগ উঠেছে। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পিডিবির জুড়ী অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের ১০ নং কাশেম নগর গ্রামের রবিউল আলম দীর্ঘ ১৫/২০ বছর যাবৎ জুড়ী অঞ্চলে ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগের জন্য পিডিবি অফিসে ২২ টি ফাইল জমা দেন। প্রতি ফাইলে স্বাক্ষর বাবদ তিনি প্রকৌশলী শামীমকে ২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা ঘুষ দেন। সম্প্রতি সময়ে এ প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পিডিবি অফিসে তার বদলির বিষয়ে গুঞ্জন উঠে। এ খবর শুনে ইলেকট্রিশিয়ান রবিউল আলম প্রকৌশলী শামীমের কাছে ২২টি ফাইল অনুমোদন অথবা ঘুষের ৪৪ হাজার টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে রবিউল আলমকে অফিসের সকল স্টাফদের সামনে দরজা বন্ধ করে পেটান প্রকৌশলী শামীম। পরে ইলেকট্রিশিয়ান রবিউল আলম প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যান।
এ বিষয়ে ইলেকট্রিশিয়ান রবিউল আলম বলেন, ঘুষের ৪৪ হাজার টাকা ফেরত চাওয়ায় অফিসের সকলের সামনে আমাকে বেধড়ক পিটিয়েছে শামীম স্যার। আমি এর সুষ্ঠু বিচার চাই।
জুড়ী পিডিবি অফিসে কর্মরত জ্যুতিময় বলেন, শামীম স্যারের সাথে রবিউলের ভুল বুঝাবুঝির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পিডিবির উপ- সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন