মঠবাড়িয়ায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বক্তারা শেখ কামালের কর্মময় জীবনের বিভিন্ন দিকদর্শন নিয়ে আলোচনা কালে বলেন, শেখ কামালের আবির্ভাবের মাধ্যমে গোটা দেশ বহুমুখী প্রতিভাকে পেয়েছিল। তিনি ছিলেন একজন যুদ্ধকালীন সফল নেতৃত্ব, যুবসমাজের অহংকার ও বিরল সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দেশদ্রোহীরা তাকেসহ তার গোটা পরিবারকে এক ঘৃণ্য হত্যা মিশনের মধ্যদিয়ে দেশের উজ্জ্বল সম্ভাবনাময়ী দিগন্তে প্রজ্বলিত শেখ কামাল নামের আলোক প্রদানকারী তারকাপুঞ্জকে হত্যা নামক অশুভ ছায়া দিয়ে অনন্তকালের জন্য ঢেকে দিয়েছে। তারপরও তার রেখে যাওয়া মানবকল্যাণমূলক আলোকিত কর্মকাণ্ড মানবতার মাঝে মৃত্যুঞ্জয়ী করে রাখবে।
বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক, থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা শেষে শেখ কামালসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী প্রধানমন্ত্রীর গোটা পরিবার ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মোমেনিয়া মাদ্রাসার সুপার মাওলানা অহিদুজ্জামান মো. শাহজাহান। অনুষ্ঠান শেষে ৬ জন দুস্থের মাঝে ঢেউটিন ও চারজনকে নগদ অর্থ প্রদান করা হয়।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ