ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৬:৩
সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ শাহাদাত বরণ করেন।
 
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রানার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ।
এ ছাড়াও এর আগে সকালে পাকেরহাটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর ওই সকল স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্ন কুমার বিএসসি ও আমিনুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা কৃষক লীগ নেতা মোজাহারুল ইসলাম বাবুল, খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, এবি ফাউন্ডেশন এর চীফ কো- অর্ডিনেটর জয়ন্ত রায়, প্রভাষক হাজ্জাজ আল হাদী, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমান, আওয়ামী লীগ ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সুধীজন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা