ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কেরানীগন্জ থানা আওয়ামীগের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ১১:২০

ঢাকা কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৮তম জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত করেছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ৩ টায় কলাতিয়া  ইউনিয়নের মানিক চৌধুরীর মাঠে মিলাদ মাহফিল, গণভোজ ও ১৫ই আগস্ট বাঙালি জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের পর গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতিউর রহমান মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য, সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য, শেখ বাবুল হোসেন।কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, আব্দুল বারেক তিনি বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে স্মৃতিচারন করে বলেন বাঙ্গালী জাতির রাখাল রাজাকে কিছু বিপদগামী সেনা সদস্য বিশেশীদের কুপ্ররোচনায় পড়ে অসুভ কুচক্রিমহলের যোগসাজশে এই হত্যাকান্ড ঘটায়। তাদের অসৎ উদ্দেশ্য যাতে বাস্তবায়ন না হয় সেই লক্ষে  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে  যাচ্ছেন বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। তাই সামনের নির্বাচনে আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যেদের  মধ্যে উপস্হিত ছিলেন    ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সভপতি, এ.জেড জাকিউদ্দিন আহমেদ রিন্টু , সাবেক সহ-সভাপতি, কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মোস্তফা ননী।সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহসান উল্লাহ টিপু।সাবেক আহ্বায়ক, ঢাকা জেলা ছাত্রলীগের এম.এ.এইচ আবিদ। আওয়ামী লীগ থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহামেদ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান ও তার শহিদ পরিবারের সকল সদস্যের সহ ১৯৭৫  সালের  ১৫ ই আগষ্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার মাননীয় প্রধানমন্ত্রী দেশ-রত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন। এবং অসুভ শক্তি যেন আবার মাথা চাড়া দিয়ে দেশের অগ্রযাত্রাকে যাতে ব্যাহত করতে না পারে সেই লক্ষে কাজ করতে হবে। তিনি আরো বলেন - শোক থেকে শক্তি, আর শক্তি থেকে উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ শেষে স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা আপনারাই দেখছেন, নতুন করে আর বলার কিছু নেই। তবে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে  আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রতীকে ভোট প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ গড়ার ও আপনাদের উন্নয়ন করার সুযোগ করে দিবেন। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

এছাড়াও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহামেদ প্রত্যেকটি ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে মহড়া দেন এবং তোবারক বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক