ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে জামায়েত নেতা গ্রেপ্তার


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ১২:২৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জামায়াত নেতা মোহাম্মদ জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরের কর্নেল হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখিল গ্রামের দর্জিবাড়ির মৃত জামাল উল্লাহর ছেলে। বর্তমানে তিনি জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখা, উত্তর জেলা ছাত্রশিবির এবং সীতাকুণ্ড থানা জামায়াত ইসলামের সভাপতি ছিলেন।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া জসিমের বিরুদ্ধে ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাসের ইন্ধন দাতা এবং যুদ্ধাপরাধী মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সারাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে এতে জসিমই মাস্টারমাইন্ড বলে গোয়েন্দা তথ্য উঠে এসেছে। এছাড়াও তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন