ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী আটক


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ২:৩৮

পাবনার চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 
বুধবার (১৬ আগস্ট) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোর পর্যন্ত বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আটককৃতদের  মধ্যে পাবনা সদর উপজেলায় ১০ জনকে, ঈশ্বরদী  থেকে ১১ জনকে, ভাঙ্গুড়ায় ৬ জনকে এবং সাঁথিয়া উপজেলায় ৯ জনকে আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে পাবনা পুলিশ ১৩ জামায়াতের নেতাকর্মীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সূরা সদস্য ও পাবনা জেলা কমিটির নেতা অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার ও ফরিদপুর উপজেলার আমীর রয়েছেন।  
জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন স্তব্ধ করতে এসব নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আটক করে পুলিশ নগ্নতার পরিচয় দিয়েছে। এ ধরণের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির