ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সিঁদ কেটে ঘরে ঢুকে দর্জিকে কুপিয়ে হত্যার অভিযোগ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ৩:২

পুলিশ ভাংগুড়ায় হাসিনুর রহমান হাসু (৫৮) নামে এক দর্জির মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে পৌর শহরের হাড়োপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হাসিনুর রহমান ওই এলাকার আব্দুস সোবহান আলীর ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনুর রহমান মঙ্গলবার (১৫ আগস্ট) রাতের খাবার শেষে নিজ ঘরে একাকি ঘুমাতে যান। বুধবার সকালে তার ঘরের বাইরে তালা লাগানো দেখে। সকালে খাবার না খেয়ে হয়তো বাইরে গেছে হাসিবুর। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও যখন সে বাড়িতে আসে নাই; তখন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তার ঘরের মাটির মেঝে খোড়া দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় ঘরের তালা ভেঙে ঘরের  ভেতরে ঢ়ুকে মেঝেতে হাসিনুরের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানোর পর ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ঘরের মেঝে খুঁড়ে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা দর্জি হাসিনুরকে হত্যা করে দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেছে।  
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের তিনটি গভীর ক্ষত রয়েছে। দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বৃহস্পতিবার দুপুর তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেও গ্রেপ্তার হয়নি বলে ওসি জানান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির