ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা শুরু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ৪:২০

মৌলভীবাজার জেলার জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে তৈয়বুননেছা খানম সরকারি কলেজ কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন জানান,  সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার ৪ টি কলেজ থেকে মোট ১৩৫৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৫৫৩ জন ও ছাত্রী ৮০৪ জন। এরমধ্যে তৈয়বুননেছা খানম সরকারি কলেজ থেকে ৮৫৫ জন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ২১০ জন, ফুলতলা শাহ্ নিমাত্রা কলেজ থেকে ১৯৮ জন এবং শিলুয়া স্কুল এন্ড কলেজ থেকে ৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ বলেন, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হচ্ছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার