ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ৪:৩১

জাতির জনক ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাভার কৃষি মার্কেটের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ই আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি টাইলস এর বিপরীতে গেন্ডা উলাইল সংলগ্ন সাভার কৃষি মার্কেটে এই অনুষ্ঠান  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক সৈয়দ সাকিরুজ্জামান শাকীক। অনুষ্ঠান পরিচালনা করেন ইকবাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি ও মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন অত্র মার্কেটের পরিচালক দিলীপ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সদস্য সচিব আহসান হাবীব, ঢাকা জেলা উত্তর কৃষকলীগের যুগ্ন আহবায়ক ও সাধারণ সম্পাদক, সাভার পৌর কৃষকলীগ আব্দুল মতিন, ঢাকা জেলা উত্তর কৃষকলীগের যুগ্ম আহবায়ক বশির উদ্দিন, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাভার পৌর কৃষক লীগের সভাপতি আয়নাল হক গেদু,সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু পুত্র গোলাম ফয়েজউদ্দিন খান শিহাব নাজমা খাতুন।  প্রধান অতিথির বক্তব্যে সাগিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা ভেবেছিল সবকিছু শেষ করে দেবে।কিন্তু তা হয়নি। এদেশের প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শের সন্তান তৈরি হয়েছে, ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে।  বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া চান এবং এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া চান। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার