কুবিতে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৩। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক।
তিনি বলেন, ' আগামী মাসে আমরা এই টুর্নামেন্টটি শুরু করবো। ইতমধ্যে বিভাগের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে বিভাগগুলোকে চিঠি দেয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়লেখার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হয়ে উঠবে। যা আমাদের পরবর্তীতে আন্তঃবিশ্ববিদ্যালয়ের খেলায় কাজে দিবে।'
এই টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া কমিটির সদস্য সচিব মনিরুল আলম বলেন, 'আমরা উপাচার্য স্যারের অনুমতি পেয়েছি। আগামী মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরু করবো। আশা করি অতীতের মতো সুন্দর, সুষ্ঠু একটি টুর্নামেন্ট পরিচালনা করতে পারবো।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied