বাউফলে কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা কমিউনিটি ক্লিনিক এর আওতাভুক্ত ৭,৮,৯ নং ওয়ার্ডের সুবিধাভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ আগষ্ট) সকাল ১০ টায় বড় ডালিমা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন দাখিল মাদ্রাসার নতুন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশে মোট ১৩৬৩৬ টি কমিুউনিটি ক্লিনিকের মাধ্যমে শেখ হাসিনা সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছে। দেশের মানুষ এখন আর না খেয়ে নেই পাশাপাশি স্বাস্থ্য সেবা বঞ্চিতও নয়। দেশের চিকিৎসা সেবার মান বহুগুন বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। বিএনপি দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজের আখের গুছিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পরেছে। বর্তমানে আবার দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। সংবিধান বহির্ভূত তত্বাবধায়ক সরকারের দাবী তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। তাদের এ অন্যায় আবদার কোনদিন পুরণ হবে না। এ সময় ক্লিনিকের সুবিধাভোগী, দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি সহ এলাকার নারী পুরুষ গন্যমান্য ব্যক্তিদের কথা শোনেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শামসুল আলম মিয়া, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলাউদ্দিন মিয়া, বাউফল পৌর আওয়ামিলীগ সভাপতি ইব্রাহিম ফারুক, সৈয়দ আহম্মেদ মাস্টার, ফরহাদ গাজী, সাব্বির নোমান, রাকিব প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied