সাভারে- ২০২৩ সালের এস.এস.সি উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা ক্রেষ্ট প্রদান, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য শুভেচ্ছা উপহার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্হপতিবার ১৭ ই আগষ্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম রাজীব, চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, সাভার উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি ছিলেন মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাভার। তিনি কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে মানুষ হিসাবে গড়ে তুলে সমাজের দেশের কল্যানে কাজ করার পরামর্শ দেন। অতিধি হিসাবে আরো উপস্হিত ছিলেন
মোঃ শহিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাভার। আধুনিক ভাকুর্তা গড়ার কারিগর জননেতা হাজী মো. লিয়াকত হোসেন, চেয়ারম্যান, ভাকুর্তা ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে স্হানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবকগন, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ কৃতি শিক্ষার্থীরা। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে হাজী মো. লিয়াকত হোসেন বলেন, তোমরাই আগামীতে ভাকুর্তাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন