ঢাকা কলেজের হলের ছাদ ধসে ২ কর্মচারী আহত
ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ছাদ ধসে দুই বাবুর্চি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন(৫০) এবং রবিউল ইসলাম(৫৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে আখতারুজ্জামান ইলিয়াস হলের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী
জানান,ডাইনিং এর কাজ শেষ করে বাবুর্চিরা হলের নিচ তলায় তাদের জন্য নির্ধারিত কক্ষে ঘুমানোর জন্য যায়। ঘুমানোর প্রস্তুতির সময় হলের ছাদের প্লাস্টার ধ্বসে এই দূর্ঘটনা ঘটে। পরে আমরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন,অনেক আগে থেকেই হলটিতে বসবাসের অনুপযোগী হয়েছে,তারপরও জীবনের ঝুঁকি নিয়ে বাস করছি, আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জনবানীকে ঢাকা কলেজের ইলিয়াস হলের প্রোভোস্ট মাহমুদুল হাসান সবুজ জানান, গত কয়েকদিন প্রবল বৃষ্টির কারণে হলের বেশ কয়েকটি কক্ষের চারপাশের দেওয়াল এবং ছাদের কিছু অংশ ড্যামেজ হয়ে যাওয়ায় এমন ঘটনাটা ঘটে থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। হল কর্তৃপক্ষ আহত ওই কর্মচারীদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।
বিঃদ্রঃ হলটি পরিত্যক্ত থাকার অনুপযুক্ত হওয়ায় সেটি ভেঙে ১০ তালা ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ আগস্ট শিক্ষামন্ত্রী ড. দীপু মনি হলের নির্মান কাজের নামফলক উন্মোচন করেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied