মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন ছাত্রলীগের
শোকাবহ আগস্ট স্মরণে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।বৃহস্পতিবার (১৭ আগস্ট) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এর নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে এ তথ্য জানানো হয়।
উক্ত বিজ্ঞাপ্তিতে জানানো হয়,প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে এবং ষষ্ঠ থেকে আলিম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা অংশ্রগ্রহণ করতে পারবে। প্রতিযোগিদের সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ তিন মিনিটের মৌলিক বক্তৃতা হতে হবে। বক্তৃতার ভিডিও ধারণ করে নিজ ফেসবুক প্রোফাইলে আপলোড করতে হবে এবং ক্যাপশনে #amader_bangabandhu #OnceAgainSheikhHasina #BSL হ্যাশট্যাগ ব্যবহার করে ০১৬৮৬-২৮৪৮৬৭ নাম্বারে হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম অথবা amaderbangabandhucontest@ gmail.com এই ই-মেইলে আগামী ২৫ আগস্টের মধ্যে পাঠাতে হবে।
১ ম প্রতিযোগিতায় ১ম পুরস্কার পুরষ্কার হিসেবে নগদ ১ লক্ষ টাকা,ল্যাপটপ , বই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ ও মেডেল দেয়া হবে,২য় পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ল্যাপটপ,বই,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ ও মেডেলসহ ১ম ১০ জনকে ল্যাপটপ, বই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ ও মেডেল দেওয়া হবে।
এই বিষয়ে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসাইন সকালের সময়কে বলেন,আমরা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে 'আমাদের বঙ্গবন্ধু' শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছি।এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আধুনিক ধ্যান-ধারণা,ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রসার ঘটানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োহন করছি আমরা।মাদ্রাসা শিক্ষার্থীদের যে অসাধারন মেধা,শ্রম ও প্রত্যয় রয়েছে সেটাকে উপজীব্য করে তরুন প্রজন্মকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চায়।এ লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটিতে মাদ্রাসা বিষয়ক পদ প্রবর্তনও করা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied