ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবসে কেরানীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ১২:১৭

কেরানীগন্জ আহমেদ নগরে জাতির জনক ও বাংলাদেশের স্বাধীনতার স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জ আহম্মদ নগর ১ নং ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কেরানীগঞ্জের আহম্মদ নগর ১ নং ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আনিসুর রহমান মৃধা, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সাগর, সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ঐ এলাকার প্রায় তিন শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম.ই. মামুন, সাধারন সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের হাজী ডাঃ এইচ. এম. সেলিম, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের কোষাধ্যক্ষ মোঃ খালিদ হাসান, আহম্মদ নগর পঞ্চায়েত কমিটির নেতা মোঃ দ্বীন ইসলাম, মোঃ মহিদুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক, আহম্মদ নগর পঞ্চায়েত কমিটিসহ স্থানীয় নেতৃবৃন্দরা। আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবং গরীব, দুঃস্হ ও অসহায়দের মাঝে তবোরক বিতরন করা হয়। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার