মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, আক্রান্ত ১২৪
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ১২৪ জন। ৪২৫ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়। মৃত ১৯ জনের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ১১ জন উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০৭ জনে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৫ জন এবং উপসর্গে ১১ জন। এর আগের দিন মারা গেছেন ৮ জন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, কোভিড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মারা গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৫৩ জন, সিংগাইরের ৩২ জন, ঘিওরের ১৫ জন, শিবালয়ের ১০ জন, হরিরামপুরের ৮ জন, দৌলতপুরের ৪ জন এবং সাটুরিয়া উপজেলার ২ জন রয়েছেন।
তিনি আরো বলেন, জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় করা হয়েছে ৩৪ হাজার ১৩৫টি। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯০৬ জনের দেহে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪০২ জন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied