দামুড়হুদার আট কবরে স্থানীয় শহীদ দিবস পালিত
চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে দামুড়হুদা থানার ৮ শহীদের গণকবর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
১৯৭১ সালের ৫ আগস্ট, চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে মর্মান্তিক ও স্মরণীয় একটি দিন। মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে জেলার ৮ জন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন। তারা হলেন- হাসান জামান, সাইফুদ্দিন তারেক, রওশন আলম, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন ও আফাজ উদ্দীন।
১৯৭১ সলের ৩ আগস্ট বীর মুক্তিযোদ্ধা গেরিলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রাম জগন্নাথপুর গ্রামের শেল্টার ক্যাম্পে অবস্থান করছিলেন। ৪ আগস্ট মুক্তিযোদ্ধারা পাশের বাগোয়ান গ্রামের মুসলিম লীগের দালাল কুবাদ খাঁকে ধরে নিয়ে আসেন। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিল। ৫ আগস্ট সকালে পাকিস্তানি দালাল কুবাদ খাঁর দুজন লোক মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়ে খবর দেয়, রাজাকাররা তাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে মুক্তিযোদ্ধা হাসান জামানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা রাজাকারদের শায়েস্তা করার জন্য অস্ত্র নিয়ে আনুমানিক ২ কিলোমিটার দূরে বাগোয়ান গ্রামের মাঠে দুই দলে বিভক্ত হয়ে অগ্রসর হতে থাকে।
মুক্তিযোদ্ধাদের রেকি দল ফিরে যাওয়ার সাথে সাথে নাটুদহ ক্যাম্পের পাকিস্তানি সেনারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাঠের আখক্ষেতে ‘ইউ’ কাটিং অ্যাম্বুশ করে। মুক্তিযোদ্ধারা কিছু বুঝে ওঠার আগেই তাদের অ্যাম্বুশে পড়ে যান। এখানে পাকিস্তানি হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় আড়াই ঘণ্টা যুদ্ধ হয়। পাকিস্তানি হানাদারদের কাছে থাকা আধুনিক আগ্নেয়াস্ত্র মুক্তিযোদ্ধাদের ওপর ব্যবহার করতে থাকে। অবস্থা বেগতিক দেখে মুক্তিযোদ্ধারা কৌশলে দুটি দলে বিভক্ত হয়ে শত্রুপক্ষের ওপর আক্রমণ করতে থাকে। এ অবস্থায় যে কোনো একজনকে কাভারিং ফায়ার দিয়ে নিজ দলকে বাঁচাতে হয়। বীর মুক্তিযোদ্ধা হাসান জামান স্বাভাবিক ফায়ারের দায়িত্ব নিয়ে শহীদ হন। পিছু হটার সময় তারা অন্য সাথীদের বাঁচাতে পারলেও শহীদ হন ৮ বীর মুক্তি সেনা। পাকিস্তানি হানাদাররা তাদের ঘিরে ফেলে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। ওই সম্মুখযুদ্ধে পাকিস্তানি হানাদারদের অনেক সদস্য মারা যায় এবং আহত হয়। পরে জগন্নাথপুর গ্রামের মানুষ রাস্তার পাশে দুটি কবরে চারজন করে আটজন শহীদ মুক্তিযোদ্ধার লাশ কবর দেন। কালক্রমে এই আটজন মুক্তিযোদ্ধার কবরকে ঘিরেই এ স্থানটির নামকরণ হয়েছে ‘আট কবর’।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রচেষ্টায় ১৯৯৮ সালে এলজিইডির তৎকালীন প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওই গণকবরের ওপর স্মৃতিসৌধ গড়ে তোলা হয়। নাম দেওয়া হয় ‘আট কবর’।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ৮ শহীদ স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেন, আব্দুল খালেক, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, চুয়াডাঙ্গা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন, আওয়ামী লীগ নেতা কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. কাফিউদ্দিন টুটুলসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু
দোহাজারীতে অবৈধভাবে পাচারকালে ৮শত লিটার জ্বালানি তেল জব্দ
গজারিয়ায় মাদক সহ দুই মাদক কারবারি গ্রেফতার,
১৪ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে মানবতার ছোঁয়ায় আপন ঠিকানায় ফিরলেন সেলিম
মা-বোনের সমভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
মোহনগঞ্জে স্কুলে শিশুদের খবারে অনিয়ম, ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবী
খুলনায় নবনির্মিত কর ভবনের উদ্বোধন
কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রাণীনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ;ক্ষুব্ধ স্থানীয়রা
দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত: নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার
আসছে নানা আয়োজনে মারমা সাংগ্রাইং জল উৎসব
ভিড়-চাপ সামলে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে নিগি পাম্প
বাঁশখালীতে মা হত্যা মামলার পলাতাক ২ আসামী পুত্র ও পুত্রবধু গ্রেফতার
Link Copied