ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোনাইমুড়ীতে মাকে মারধর করে এইচএসসি পরিক্ষার্থীকে অপহরণ


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ১১:৩৭

নোয়াখালীর সোনাইমুড়িতে মাকে মারধর করে নুসরাত জাহান জেমি নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে।  শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী উপজেলা পরিষদ সংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ মরিয়ম আক্তার ডলি নামে এক নারীকে আটক করে। 

পুলিশ জানায়, এ ঘটনায় উপজেলার মিরালিপুর এলাকার কাজী মোখলেছুর রহমানের ছেলে কাজী সাফিন (৪০),কাজী সালাউদ্দিন, বিবি মরিয়ম ডলিসহ ৪-৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় মামলা করেছে অপহৃত শিক্ষার্থীর মা। অপহৃত শিক্ষার্থী সোনাইমুড়ী সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষার্থী।

অপহৃত শিক্ষার্থীর মা জানান, তিনি ও তার মেয়ে নুসরাত জাহান জেমি সোনাইমুড়ী পৌর বাজারে তাদের আইনজীবীর চেম্বার থেকে কাজ শেষে মাহাতাবপুরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সোনাইমুড়ী উপজেলা পরিষদ সংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথায় গেলে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির গতিরোধ করে কয়েকটি মোটরসাইকেল ও অপর একটি সিএনজিচালিত অটোরিকশা। এক পর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ভুক্তভোগী শিক্ষার্থীর মাকে মারধর করে মেয়েকে তুলে নিয়ে যায়। পরে সোনাইমুড়ি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক একজন আসামিকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অপহৃতকে উদ্ধার ও অপর অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়