ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী পৃথক ২টি অভিযানে মাদক সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করে পুলিশ।
জানা যায়, গত শুক্রবার সদর থানার এসআই (নি:) মো: মামুনুর রশিদ পিপিএম সেবা থানার জিডি নং-১ হাজার ৭৭ মূলে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার জামালপুর ইউপির শীবগঞ্জ বাজারে মাছ হাটির পার্শ্বে পাবলিক টয়লেট চেক করতে গেলে ২ জন ব্যক্তি পুলিশকে দেকে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের টিম মধ্যপারপুগী গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মামুন ইসলাম ওরফে মন্টু (২৫) ও মহুভাষী মাদারগঞ্জ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে দবিদুর রহমান (৫০) কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ৪০ লিটার চোলাই মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: মামুনুর রশিদ পিপিএম সেবা মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপরদিকে একই দিনে সদরা থানার জিডি নং-১ হাজার ৭৭ ও ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে সদর থানার এস আই (নি:) চন্দন কুমার ঘোষ গোপন সংবাদ পান যে, সদর উপজেলার জামালপুর ইউপির শীবগঞ্জ বাজার এলাকার জনৈক সুলতান আলীর বাড়িতে দেশীয় মদ বিক্রি হচ্ছে। সংবাদটি প্রাপ্তির পরপরই পুলিশের একটি টিম সেখানে পৌছালে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পূর্ব ফকদনপুর গ্রামের মো: বুলু মিয়ার ছেলে ফয়সাল হোসেন (২৫) কে গ্রেফতার করলেও পাশ্ববর্তী মধ্য পারপুগী গ্রামের মৃত গদাই মিয়ার ছেলে সুলতান আলী (৪০) পালিয়ে যায়। এ সময় ৩ টি প্লাস্টিকের জারিকিনের মধ্যে ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:) চন্দন কুমার ঘোষ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ