ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ভূঞাপুর

অজুহাতে বিদ্যুৎ বন্ধ, গ্রাহকের ভোগান্তি!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৪:৫৮
শতভাগ বিদ্যুতায়িত উপজেলা টাঙ্গাইলের ভূঞাপুর। ২০১৭ সালের ১ মার্চ এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা হয়। চার বছরের অধিক সময় পার হয়ে গেলেও এর সুফল পাচ্ছেন না গ্রাহকরা। দিন যতই গড়াচ্ছে গ্রাহক ভোগান্তির মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। ডালপালা কাটা, লাইন সংস্কারসহ নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্ট লাইন বন্ধ রাখা হচ্ছে। আর শনিবার এলে তো শনিরদশা ভর করে গ্রাহকদের ওপর।
 
যমুনা ফিডারে গতকাল বুধবার (৪ আগস্ট) সারাদিন বন্ধ থাকে বিদ্যুৎ। এছাড়াও আকাশে মেঘ আর সামান্য বৃষ্টিতে বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ। এর কারণ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তির কারণে শতভাগ বিদ্যুতায়িত ভূঞাপুর উপজেলায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিলেও রয়েছে নানা গড়মিল। 
 
মাসুদ রেজা নামে এক গ্রাহক জানান, এক মাস আগে সারারাত বিদ্যুৎ না থাকায় আমাদের ফার্মের ৫০টি ব্রয়লার মুরগি মারা গেছে। বিদ্যুৎ ভোগান্তির সমাধান কি কখনো হবে না? জসিম উদ্দীন নামে এক গ্রাহক জানান, শতভাগ বিদ্যুতায়নের কথা অফিস মনে হয় ভুলেই গেছে, যার কারণেই এমন সমস্যা। 
 
আব্দুল করিম নামে এক গ্রাহক জানান, আকাশে মেঘ আর হালকা বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ। অফিসে ফোন দিলেই বলে, লাইন ফল্ট, ডাল পড়ছে লাইনে। তাহলে তারা ডালপালা কোথায় ছাঁটাই করে?
 
এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আজ মাত্র দুবার বন্ধ হয়েছে। গতকাল লাইনে সমস্যা থাকার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার