ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়: স্বাধীনতার স্বপক্ষের রিহ্যাব সদস্যবৃন্দ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ৩:৪৪

'১৫ই আগস্টের নারকীয় হত্যাকান্ডে জড়িত সকল কুশীলবদের ঘৃনাভরে প্রত্যাখান করাসহ অনতিবিলম্বে পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে ফাসিঁর রায় কার্যকর করতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র সর্বত্র এখনো ঘাঁপটি মেরে বসে আছে। ব্যবসায়িক সংগঠনগুলোতে সক্রিয়ভাবে বসে আছে।   রিহ্যাবসহ সব সংগঠন থেকে তাদের বিতারিত করে।' 

রবিবার ( ২০ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইআরসি হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার স্বপক্ষের রিহ্যাব সদস্যবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এই সব কথা বলেন। 

রিহ্যাবের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রকৌশলী এন এম নুর কুতুবুল আলম জহির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার আল আমিন। 

আলোচনায় অংশগ্রহণ করেন টুঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজ আল আসাদ,দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. সেলিম,নাইমুল হাসান তপু,  কুমিল্লা জেলা(উঃ) স্বেচ্ছসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আনোয়ার, ইঞ্জিনিয়ার-বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জোহা চৌধুরী,ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার সরদার আমীন, তৌহিদা সুলতানা, ডঃ জোহা, লাবিব বিল্লা, শেখ কামাল প্রমুখ।  

বক্তারা আরও বলেন, দেশের বৃহত্তম বেসরকারী ব্যবসায়ী সংগঠন রিহ্যাব বর্তমানে পরিচালক পর্ষদে বঙ্গবন্ধুর কটুক্তিকারীসহ সরকার বিরোধী একটি চক্র সক্রিয়। এই চক্রটি  বিভিন্নভাবে সরকারের ভাবমুর্তি নষ্ট করছেন। দ্রুতই এদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবসাবান্ধব রিহ্যাব বিনির্মানে সফল আবাসন ব্যবসায়ীদের মাধ্যমে রিহ্যাব পরিচালনার উপর গুরুত্ব দিতে হবে।  আলোচনা শেষে ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার শান্তিকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক

কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী

দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির

আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার