ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় টিলা কাটায় জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ৩:৪৬
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অবৈধভাবে টিলার অপরাধে কুলছুমা বেগম (৩৫) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় অবৈধভাবে টিলা কেটে অন্যত্র ব্যবহার করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ সময় টিলা কাটার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন কুলছুমা। পরে অবৈধভাবে টিলা কাটার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলামসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার