কুবির হাল্ট প্রাইজ প্রোগ্রামের ডিরেক্টর সুমাইয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রোগ্রাম। ২০২৩-২৪ বছরে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সুমাইয়া কবির। সোমবার (২১ আগস্ট) তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সুমাইয়া কবির এ ব্যাপারে বলেন, 'হাল্ট প্রাইজ বিশ্বের সব থেকে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা এবং সেখানে এবছর ক্যাম্পাস প্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বের প্রায় তিন হাজারেরও বেশী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু নিজেকে নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও গ্লোবালি রিপ্রেসেন্ট করতে পারার অনুভূতি সত্যি আনন্দদায়ক। গত তিন বছরের ন্যায় এইবছর ও এই প্রোগ্রামটিকে ক্যাম্পাসে সফলতায় রূপ দিতে আমি আশাবাদী।'
তিনি আরো বলেন, 'খুব শীঘ্রই এবছরের হাল্ট কমিটি গঠন এবং প্রচারণার কাজ শুরু হবে। এবছর হাল্ট প্রাইজ অনক্যাম্পাস প্রোগ্রামে ৩টি রাউন্ড এবং ৫টি সেশন রাখার পরিকল্পনা করেছি। যার ফাইনাল রাউন্ড এবং পুরষ্কার বিতরনী অনক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবং পুরো প্রোগ্রামের কার্যক্রম শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে।' উল্লেখ্য, ‘লিডিং অ্যা জেনারেশন টু চ্যাঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ এই স্লোগান নিয়ে হাল্ট আন্তর্জাতিক বিজনেস স্কুলের তত্ত্বাবধানে এবং সুইডিশ উদ্যোক্তা বার্টিল হাল্ট এবং তাঁর পরিবারের আর্থিক সহায়তায় হাল্ট প্রাইজ প্রোগ্রামটি পরিচালিত হয়। এটি সাধারণত প্রতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন