ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ ইটভাটা ও মেডিকেল কলেজের অনিয়ম দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৬:১২
 সাতক্ষীরায় অবৈধ ইটভাটা, মেডিকেল কলেজের অনিয়ম দূর্নীতি বন্ধ ও ভুমিহীনদের পূর্নবাসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি শেখ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, ভুমিহীন নেতা বাবলুর রহমান, শেখ হাফিজুর রহমান, শাহাজান আলী ছোট বাবু প্রমূখ। 
বক্তারা বলেন, সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই প্রতিষ্ঠানে অনিয়মের শেষ নেই। মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক নানা অনিয়ম ও দুনীতি করে যাচ্ছে। হাসপাতালের পরিচালক শীতল চৌধুরীর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্টদের কাছে স্মারক লিপি দেওয়া হলেও আজও পর্যন্ত কোনো তারা কোন তদন্ত পূর্বক ব্যবস্থা নেননি। 
বক্তারা আরো বলেন, জেলায় কৃষি জমিতে অপরিকল্পিত ভাবে ইটভাটা স্থাপন হওয়ায় দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে। অন্যাদিকে ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অপরিকল্পিতভাবে ইটভাটা স্থাপন হওয়ায় ইটভাটার কালো ধোয়ায় এলাকায় পরিবেশ দূষিত হয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জেলার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে কৃষি জমিতে ও ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় প্রায় দুই শতাধিক ইটভাটা স্থাপন হয়েছে। অনেক ইটভাটার মালিকদের নিবন্ধন নেই। কিন্তু তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারা প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করে আসছে। তাই আগামী দিনে এসব ইটভাটা পরিচালনা করার অনুমতি দেওয়ার আগে যাচাই বাছাইয়ের মাধ্যমে অপরিকল্পিত ইটভাটা মালিকদেরকে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও ভুমিহীনদের পূর্নবাসনের জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী

মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা