ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীতে শনিবার এক দিনই মিলবে করোনার টিকা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৮-২০২১ বিকাল ৫:৪২

আগের সিদ্ধান্ত থেকে সরে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার নতুন সিদ্ধান্তে জানিয়েছে, নগরীর ৪১টি ওয়ার্ডে শুধু এক দিনই দেয়া হবে করোনা ভাইরাসের টিকা। এজন্য দিনও নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী শুধু আগামী শনিবারই (৭ ‍আগস্ট) ওয়ার্ডগুলোতে করোনার টিকা দেয়া হবে। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে তিনটি বুথের মাধ্যমে মোট ৩৬ হাজার ৯০০ মানুষকে টিকা দেয়ার লক্ষ্য ঠিক করেছে চসিক। অন্যদিকে শনিবার থেকে ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে তিন দিনের জন্য করোনার টিকা দেয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তাতেও এসেছে পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পর্যায়েও সপ্তাহে মাত্র এক দিনই করোনার টিকা দেয়া হবে।

এর আগে গত ১ আগস্ট চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম জানিয়েছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে প্রতিদিন ৬০০ ডোজ করোনার টিকা দেয়া হবে। শনিবার (৭ আগস্ট) থেকে পরবর্তী ছয় দিনে নগরীর ৪১টি ওয়ার্ডে প্রায় দেড় লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রাও ঠিক করেছিল সংস্থাটি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন