শিবচরে দোকান পুড়ে ছাই, পঁচিশ লক্ষাধিক টাকার ক্ষতি
শিবচর উপজেলার উৎরাইল হাটে পুড়ে গেলো ব্যবসায়ীদের স্পনো দুটি সারের গোডাউন সহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দুটি সারের গোডাউন এবং ১ টি পান-জর্দ্দা-চাউলের দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে পঁচিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন দোকান দাররা।
মঙ্গলবার(২২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে পাশ্বর্বতী বাসিন্দারা গোডাউন ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই আগুনে তিনটি গোডাউনের মালামাল পুড়ে যায়।
আগুণে সুমন মিয়ার পান-জর্দ্দা ও চাউলের গোডাউন, আকবর আলী খান ও আদম আলি মিয়ার সার, কিটনাশক পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ আকবর আলী খানের ছেলে মিঠু খান বলেন,'ঘরে ৮শত বস্তা সার ছিল। বেশির ভাগ পুড়ে গেছে। আর আগুন নেভানোর সময় পানিতে অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল ছিল।'
ক্ষতিগ্রস্তরা জানান,'ঘর মালিক এমদাদ মাতুব্বরের একই সারির তিনটি ঘর গোডাউন হিসেবে ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের মঙ্গলবার (সাপ্তাহিক হাট) সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে দোকানগুলো। এছাড়া দোকানে মালামাল গুদামজাত করে রাখা হয়। রাতে কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না তারা। বিকেলে দোকানের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রেখেও যান দোকান মালিকেরা।'
শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের আলী বলেন,'ক্ষতিগ্রস্তরা এখনো কেউ জানায়নি। তবে অগ্নিকান্ডের খবর পেয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।'
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied