শিক্ষার্থীর ধর্ষণের ভিডিও ধারণ, অভিযুক্ত শিক্ষক শ্রী ঘরে
গাজীপুরের কোনাবাড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলাম এর ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন সেলিম নগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।অভিযোগ সূত্রে জানাযায়,ভুক্তভোগী পরিবার কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। অভিযুক্ত সাগর হরিনাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজী এর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামক কোচিং সেন্টার পরিচালনা করতো।
গত ২০২১ সালের জানুয়ারি মাসের এক তারিখে ওই শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের ন্যায় গত ১৯ আগস্ট ভোর ৬ টা সময় ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওইদিন ভোর সাড়ে ৬ টা সময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেয়। জরুরি কথা আছে বলিয়া তাহার অফিস রুমে ডেকে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। পরে ওই শিক্ষক রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। উক্ত ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এভাবে
শিক্ষক নামের প্রতারক সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিক বার ধর্ষণ করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান,ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার ২৩ আগস্ট দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ