সাতক্ষীরায় পৌরসভায় বেতনের দাবীতে অবস্থান কর্মসূচি
সাতক্ষীরা পৌরসভা বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। বুধবার সকালে শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয় বেতন না পাওয়া কর্মচারীরা। অবস্থান কর্মসূচি পালনকালে এক ভুক্তভোগী কর্মচারী সাংবাদিককে জানান আমরা দীর্ঘ সময় ধরে কোন বকেয়া বেতন পাচ্ছিনা আমরা সামান্য বেতনে চাকরি করি।
এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূল্যের বাজারে আমরা কিভাবে চলবো। ভুক্তভোগীরা আরো জানান বর্তমানে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি পৌরসভার কোন দায়িত্ব পালন করেন না তার বিরুদ্ধে নাশকতা মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন। আমাদের বেতন না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান ভুক্তভোগী কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব, সুইপার ইউনিয়নের সহ-সভাপতি নুজরুল, সদস্য গণেশ, তরিকুল সহ পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied