ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদকের গণশুনানি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ৪:৪৮
দুদক সচিব মোহাম্মদ মাহবুব হাসান বলেছেন, দুর্নীতি দমন এবং প্রতিরোধের বিষয়ে গণশুনানি হলো দুর্নীতি দমনের লক্ষ্যে সকল জনগণ তথা নাগরিক কে সম্পৃক্ত করা তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিক সম্পৃক্ত ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয় এই বিষয়কে সামনে রেখে আজকের গণশুনানি করা। আজকে আপনাদের একটি মেসেজ দিতে চাই, আমাদের সংবিধানে একটি বিধান রয়েছে, অসুদাপায়ে উপার্জিত অর্থ যেন যাতে কেউ ভোগ করতে না পারে রাষ্ট্র সে ব্যবস্থা গ্রহণ করবেন। আর সে লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। কাজেই কেউ যদি ঘুষ অনিয়ম ও নিয়মের ব্যর্তয় কর করতে চান তাহলে তার ফল ভোগ করতে হবে। তিনি আজ বুধবার (২৩ আগষ্ট) মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন।
 
তিনি আরও বলেন,  এছাড়াও পদ্মা সেতু জমি অধিগ্রহণ নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুদক সচিব।
 
রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই স্লোগানে  মাদারীপুরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ গণশুনানি অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সঞ্চালনা ও সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুদক মহাপরিচালক মো: আক্তার হোসেন, পরিচালক মো: মোরশেদ আলম, জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামান মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মোস্তফা হোসেন হাওলাদার, জেলা দুদক উপ পরিচালক মো: আতিকুর রহমান, সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
গণশুনানিতে স্বাস্থ্য, সড়ক ও জনপথ, পিডব্লিউডি, সমাজসেবা, সমবায়, মাধ্যমিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, পাসপোর্ট, জেলা পুলিশ, জেলা রেজিষ্ট্রার, বিআরটিএ, আয়কর ও ভূমি অফিস সহ ৩৮টি দপ্তরের ১০৭টি অভিযোগ শুনানি করা হয়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক