উখিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার কৃষক পরিবার
পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালীতে হামলার শিকার হয়েছেন শামসুল আলম নামে এক কৃষক। তাকে উদ্ধার করতে এসে আহত হয়েছে তার ছেলে, স্ত্রী, জামাতা এবং ব্যবসায়ী। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িও। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ হামলাকারীদের ফেলে একটি দেশী তৈরি বন্দুক উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শামসুল আলম ছাড়াও আহত হয়েছেন তার স্ত্রী নুর আয়েশা বেগম (৪৫) ছেলে জসিম উদ্দিন (২৪), মেয়ের জামাই জসিম (৩০) এবং নুরুল ইসলাম (৪৫)।
এ ঘটনায় আহত শামসুল আলম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত শামসুল আলম বলেন, মঙ্গলবার (২২ আগস্ট) রাতে স্থানীয় আব্দুল হকের ছেলে মাদকাসক্ত সুহান, মিজান, আতিক, লুৎফুর রহমানসহ ১০/১৫ জন দেশীয় তৈরি বন্দুক, লাঠি লোহার রড় নিয়ে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বাঁধা দিতে গেলে সুহান তার হাতে থাকা ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে। ভাগ্যক্রমে আমে বেঁচে গেলেও বাম চোখের উপরে গুরুতর কাটা জখম প্রাপ্ত হই। আমাকে উদ্ধার করতে এসে ছেলে জসিম, মেয়ের জামাই জসিম এবং ভাতিজা নুরুল ইসলামকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সময় মিজানের কোমর থেকে তার ব্যবহৃত একনলা দেশীয় তৈরি অবৈধ বন্দুক ফেলে যায়। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।
আহত দোকান ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, রাতে শামসু আলমকে মারধর করছে দেখে আমি প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার উপরও হামলা করে। এক পর্যায়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে হামলা চালায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
এদিকে এলাকায় হামলার ঘটনা শোনতে পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন।
জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমিও ঘটনাস্থলে গিয়েছি এবং হামলার বিষয়টি জেনেছি। স্থানীয়রা আমাকে জানিয়েছে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি অস্ত্রও ফেলে গেছে। যেহেতু আইনগত ব্যপার সেহেতু বিষয়টি পুলিশ দেখবে।
এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি