খানসামায় খাস জমি উদ্ধার করে কবরস্থান
দিনাজপুরের খানসামায় ৯৭ শতক খাস জমি উদ্ধার করে কবরস্থানে দান করেছেন ইউনিয়ন পরিষদ। ঘটনাটি উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডাঙ্গাপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক বছর ধরে সেখানে কিছু কবর রয়েছে। কবরের সঙ্গেই ছিল খাস জমি। দীর্ঘদিন ধরে বেদখল হওয়া খাস জমি গত ২২ জুলাই উদ্ধার করে পরিষদ। সেই খাস জমি দখল করেছিলেন স্থানীয় কিছু লোকজন, তাদের সঙ্গে সমঝোতা করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে ওই কবরস্থানে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭০০ ফিট সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ওই জমির সাবেক দাগ-৭২১৮, বর্তমান আর.এস দাগ-১৪৬০৮, জমির শ্রেনী-কবরস্থান, জমির পরিমান-৯৭ শতক।
এ বিষয়ে ওই এলাকার মোহাম্মদ আলী মিস্টার বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত।ইউনিয়ন পরিষদ একটি ভাল কাজ করেছে। আমরা মুসলমানদের এই কবরস্থান বড় করা, জরুরি ছিল। সেখানে জায়গা কম থাকায় কবর দিতে খুব কষ্ট হত, এখন আর ভোগান্তি পোহাতে হবে না।'
ওই এলাকার আরেকজন বাসিন্দা আলহাজ্ব আজাদ বলেন, 'কি যে উপকার হইল বাহে, তা কয়া বুঝির পারিম না। আইজ হামরা অনেক খুশি। হামরা মুসলমানরা মারা যাওয়ার পর যে ঠিকানায় যাই, সেটি হামার এলাকায় কম ছিল। এখন জমি পাইছি আর সমস্যা হইবে না।'
সংশ্লিষ্ট ইউপি সদস্য ছফির উদ্দিন জানান, 'আমরা এই জমি উদ্ধার করে এলাকার মুসুলমানদের সুবিধার জন্য কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করছি।'
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, 'দীর্ঘদিন পর এই জমিটি উদ্ধার করা হয়েছে। এই জমির পাশেই কবর ছিল। সমঝোতার মাধ্যমে সুরাহার পর পরিষদের পক্ষ থেকে সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এতে করে এলাকাবাসী অনেক আনন্দিত।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ হাসান জানান, 'ওই জমিটি কবরস্থানই ছিল। দীর্ঘদিন মানুষের দখলে ছিল। পরবর্তীতে দুই পক্ষের অভিযোগ ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সমঝোতার মাধ্যমে জমিটি উদ্ধার করেছে পরিষদ।'
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied