চট্টগ্রামে অন্যকে ফাঁসাতে ভুয়া কল রেকর্ড, থানায় জিডি
মামলার ডকুমেন্টস তৈরি করতে চট্টগ্রাম যুবলীগের নেতা তারিকুল হাসান মামুনের নামে ভুয়া অডিও কল তৈরি করে ছড়িয়ে দেয়ার অভিযোগে নগরের বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) রাতে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক তারিকুল হাসান মামুন এ সাধারণ ডায়েরি করেন। এতে বাকলিয়া থানার আসাদগঞ্জ এলাকার আবু বক্করের ছেলে শামসুদ্দিন সিদ্দিকী মুন্না শাহকে একমাত্র অভিযুক্ত করা হয়।
সাধারণ ডায়েরিতে মামুন উল্লেখ করেন, গত ১৭ জুলাই শামসুদ্দিন সিদ্দিকী মুন্না শাহ নামে এক ব্যক্তি একটি ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। এতে অডিও কলটি তারিকুল হাসান মামুনের দাবি করা হয়। অথচ তারিকুল হাসান মামুনকে অভিযুক্ত করা হলেও কণ্ঠটি তার সাথে লেশমাত্র মিল নেই। একজনকে হুমকি দিয়ে তৈরি করা অডিও কলটি পরিকল্পিত দাবি করে ব্যবসায়ী নেতা তারিকুল হাসান মামুন ডায়েরিতে উল্লেখ করেছেন, এতে তিনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ প্রসঙ্গে মামুন বলেন, ৪ আগস্ট থানায় সাধারণ ডায়েরি করেছি। ডায়েরি নম্বর ১৫৫। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে বাকলিয়া থানার ডিউটি অফিসার বলেন, শামসুদ্দিন সিদ্দিকী মুন্না শাহ নামে একজনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই