ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

খানসামায় স্কুলে মানববন্ধনের ডাক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও-ওসি


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ৪:৫৮

দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগমকে  ওমরা হজ্ব পালনে বাধা প্রদান ও ছুটি মঞ্জুর করতে হয়রানির অভিযোগ এবং ছুটির বদলে আগস্ট মাস উপলক্ষে কাল ব্যাজ না পরায় শোকজ করায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোকছেদ আলীর অপসারণের দাবিতে মানববন্ধনের ডাক দেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক ঘটনাস্থলে এসে ছুটি মঞ্জুর করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখ সড়কে ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনের উদ্দেশ্যে আসতে থাকে ভুক্তভোগী শিক্ষিকার পরিবারের সদস্য সহ এলাকার প্রায় শতাধিক ব্যক্তি। পরে পুলিশ এসে বিষয়টির সুরাহার আশ্বাস দিয়ে মানববন্ধন না করার অনুরোধ জানান। পরে ইউএনও, ওসি ও শিক্ষা কর্মকর্তা এসে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকের সমঝোতা করে ওমরা হজ্ব পালনে ছুটির ব্যবস্থ করে দেন।

ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সুলতানা বেগম জানান, পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে প্রধান শিক্ষকের কাছে এ মাসের শুরুতে ছুটির আবেদন করি। কিন্তু তিনি ছুটি না দিয়ে তাল-বাহানা করে হয়রানি ও কালক্ষেপণ করে যাচ্ছে। আবার ছুটির বদলে তিনি নিজেও শোকের মাসে কাল ব্যাজ না পরে সেই একই অপরাধে আমাকে শোকজ করে।  এমতাবস্থায় ২৬ আগস্ট হজ্বের তারিখ নির্ধারণ হওয়ায় পরিবারের সদস্য সহ এলাকার লোকজন মানববন্ধনের ডাক দেন। তবে ইউএনও, ওসি ও মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার এসে আমাকে আশস্ত করে ছুটির ব্যবস্থা করে দেওয়ায় তারা আর মানববন্ধন করে নি।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোকছেদ আলী বলেন, স্কুলে শিক্ষকের সংখ্যা খুবই কম। তারপরও ২/৩ দিনের ছুটি আমি দিতে পারি। কিন্তু বেশি দিনের ছুটি নিতে হলে কমিটির অনুমতি প্রয়োজন। কমিটির সভাপতি ঢাকায় থাকায় ছুটি মঞ্জুর করতে বিলম্ব হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসান জানান, তাদের মধে ভুল বোঝাবোঝি ও সমঝোতার অভাবে এরকম উদ্ধৃতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এর সুরাহা করে দিয়েছি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ