শেখ কামালের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে : বদিউল আলম
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালকে জাতি আজীবন স্মরণ রাখবে। ক্রীড়াঙ্গন, মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীতেও তার রয়েছে ব্যাপক অবদান। শেখ কামাল প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্র বিশ্বব্যাপী প্রশংসিত। বৃহস্পতিবার (৫ আগস্ট) আছরের নামাজের পর পটিয়া শাহচান্দ আউলিয়া মাজারে শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে খতমে কোরবান, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আবাহনী সমর্থক গোষ্ঠী চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন- পটিয়া পৌরসভার সাবেক কমিশনার হাসান মুরাদ, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দিন ভোলা, উজ্জ্বল ঘোষ, মো. হারুন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল, পটিয়া পৌরসভা যুবলীগ নেতা দিহান চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন।
বদিউল আলম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালের হাত ধরে স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে খেলাধুলার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন তিনি। খেলাধুলার প্রতি প্রচণ্ড আবেগ থেকে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ফুটবল জাগরণের ইতিহাস রচনা করেন শেখ কামাল। তিনি নিজেও ছিলেন একজন কৃতী ক্রীড়াবিদ। খেলতেন ফুটবল, ক্রিকেট, বাস্কেট বল আর ভলিবল। শুধু খেলাধুলা নয়; সঙ্গীত, বিতর্ক, অভিনয়, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে কোথায় ছিলেন না শেখ কামাল? সাংস্কৃতিক অঙ্গনেও ছিল শেখ কামালের সফল পদচারণা। ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলা গানে সৃষ্টি করেছিলেন নতুন এক ধারা। বলা যেতে পারে, বাংলাদেশে পপ সঙ্গীতের সূচনা হয়েছিল শেখ কামালের হাত ধরে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত