ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা কলেজ শাখার ২০২৩-২০২৪ বর্ষের জন্য কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে অমিত হাসানকে সভাপতি এবং সাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস.এ.এইস ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ বিষয়ে ঢাকা কলেজ তরুন কলাম লেখক ফোরামের সদ্য নির্বাচিত সভাপতি অমিত হাসান বলেন, ২০২৩-২৪ কার্যবর্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত । ফোরাম আমার প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ।আমি ঢাকা কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রাবস্থায় লেখালেখির প্রতি ভালো লাগা থেকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সদস্য হই এবং লেখালেখি চালিয়ে যাই । তারপর গত ২০২২-২৩ কার্যবর্ষে আমাদের ঢাকা কলেজ শাখার কার্যনির্বাহী কমিটিতে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করি । আমি সবসময়ই চেষ্টা করেছি ফোরামের সাথে যুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা, লেখালেখিতে তরুনদের অনুপ্ররণা দান সহ অসংখ্য সামাজিক কাজ করে থাকে সংগঠনটি।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied