সীতাকুণ্ডে কুকুরের কামড়ে চিত্রা হরিণের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল কুকুরের কামড়ে একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) রাতে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরপাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হরিণটি সাগরপাড়েই পড়েছিল। পরে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি বন কর্মকর্তাদের জানালে তারা রাতে হরিণটি স্থানীয় লোকদের সহযোগিতায় মাটিতে পুঁতে ফেলেন।
বন কর্মকর্তারা জানিয়েছেন, হরিণের মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় একদল কুকুর সীতাকুণ্ডের মুরাদপুর গুলিয়াখালী সাগরপাড়ে অবস্থিত উপকূলীয় বনে ঢুকে পড়ে। সেখানে কয়েকটি হরিণ দেখতে পেয়ে কুকুরের দল তাদের আক্রমণ করে। কুকুরের ধাওয়ায় দিশাহারা একটি হরিণ বন থেকে বের হয়ে সাগরপাড়ে চলে আসে। এ সময় কুকুরগুলো ওই হরিণটিকে কামগে হরিণটিকে মেরে ফেলে।
গুলিয়াখালী গ্রামের কৃষক আবু তাহের জানান, প্রায়ই একদল কুকুর উপকূলীয় বনে ঢুকে হরিণ দেখলে ধাওয়া করে। বুধবার রাতে বনে ঢুকে একদল হরিণকে ধাওয়া দেয় কয়েকটি কুকুর। এ সময় একটি হরিণ ধাওয়া খেয়ে সাগরপাড়ে চলে আসে। সেখানেই কুকুরের কামড়ে মারা যায় হরিণটি।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, বনের ভেতর থাকা হরিণটিকে কুকুরের দল কামড়ে বাইরে নিয়ে আসে। সেখানেই হরিণটি মারা যায়।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ অফিসার মো. কামাল হোসেন বলেন, আসলে হরিণের মৃত্যুর খবর আমরা একটু দেরিতে পেয়েছি। তবে এ ঘটনার খবর পেয়েই সেখানে আমার একজন বিট অফিসারকে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর